দর বৃদ্ধির শীর্ষে রুপালী লাইফ’
সপ্তাহের শেষ কার্য দিবসে বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ইউনিট দর ৯.৯৯ শতাংশ বৃদ্ধির মাধ্যমে দর বৃদ্ধির শীর্ষে উঠেছে।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯৮ শতাংশ, ইনটেকের ৯.৯৫ শতাংশ, ই-জেনারেশনের ৯.৭৩ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৯.৬০ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৯.৫২ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯.৪৭ শতাংশ, আইপিডিসির ৯.০৯ শতাংশ, জিকিউ বলপেনের ৮.০৯ শতাংশ ও সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৭.৫৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।
