দর বৃদ্ধির শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
সপ্তাহের চতুথ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে ১৮১ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএসইতে সর্বোচ্চ শেয়ার দর আগের কার্যদিবসের ৩ টাকা ১ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ২৬ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- টেকনো ড্রাগসের ৫.১৩ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৫.০৬ শতাংশ, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৪.৭৬ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৪.৪৭ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৪.২৫ শতাংশ, পেনিনসুলার ৪.০০ শতাংশ ও ফারইস্ট নিটিংয়ের ৩.৯১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
