বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভকোম্পানি সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টির শেয়ার ও ইউনিট দর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১০ জুলাই) কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কেয়া কসমেটিকসের ৬ দশমিক ০৬ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এ তালিকায় তৃতীয় স্থানে থাকা সী পার্ল বিচের ৫ দশমিক ৭৪ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও, দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- লিগ্যাসি ফুটওয়্যার, হাইডেলবার্গ সিমেন্ট, ফাস ফাইন্যান্স, ইন্টার‌ন্যাশনাল লিজিং, সিলকো ফার্মা, ইন্দো বাংলা ফার্মা এবং ফার কেমিক্যাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *