দরপতনের শীর্ষে শ্যামপুর সুগার মিলস্
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে শ্যামপুর সুগার মিলস্-এর।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২২ টাকা ১০ পয়সা বা ৭.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৮৩ টাকা ৮০ পয়সায়। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের দর কমেছে আগের দিনের তুলনায় ২ টাকা বা ৬.১০ শতাংশ, দাঁড়িয়েছে ৩০ টাকা ৮০ পয়সায়।
আর ২০ পয়সা বা ৬.০৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সি এন্ড এ টেক্সটাইলস্, দিনশেষে যার দর দাঁড়ায় ৩ টাকা ১০ পয়সায়।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শার্প ইন্ডাস্ট্রিজ ৫.৭৬ শতাংশ, প্রিমিয়ার সিমেন্ট মিলস্ ৫.৬৫ শতাংশ, ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ ৫.৩৯ শতাংশ, জিল বাংলা সুগার মিলস্ ৫.৩৫ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৫.০০ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজ ৪.৯৩ শতাংশ এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্ ৪.৮৪ শতাংশ কমেছে।
