বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
আজকের সংবাদ

শার্প ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দর পতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি । কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ১২.৭৪ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ১০.৮০ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লি: এর শেয়ার দর ১০ পয়সা বা ১০.০০ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফাস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লি: ৯.০৯ শতাংশ, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ৯.০৯ শতাংশ, এএফসি এগ্রো বায়োটেক লি: ৮.৩৩ শতাংশ, প্যাসিফিক ডেনিমস্‌ লিমিটেড ৮.০০ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ৭.৬৯ শতাংশ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসটিবিউশন কোম্পানি লিমিটেড ৭.৬০ শতাংশ এবং রিজেন্ট টেক্সটাইল মিলস্‌ লিমিটেড ৭.৪১ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *