দ্বিতীয় কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বমুখী লেনদেন চলছে। প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ১৪২ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯৪ পয়েন্টে।
অন্যান্য সূচকের মধ্যে, শরিয়াহ সূচক ‘ডিএসইস’ ১.১৪ এবং ডিএস৩০ সূচক ৪.৫৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৬৪ এবং ২১৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময়ে ডিএসইতে ১৪২ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এ সময়ে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে বেড়েছে ৪৩টি কোম্পানির, কমেছে ১০৫টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১০৭টি কোম্পানির শেয়ার।
