মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
আজকের সংবাদ

দরপতনের শীর্ষে হামিদ ফেব্রিক্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে হামিদ ফেব্রিক্সের।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ৬.৭২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ টাকা ১০ পয়সায়। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেসের দর কমেছে আগের দিনের তুলনায় ১০ পয়সা বা ৫.৮৮ শতাংশ, দাঁড়িয়েছে ১ টাকা ৬০ পয়সায়।

আর ১০ পয়সা বা ৫.০০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্রিমিয়ার লিজিং, দিনশেষে যার দর দাঁড়ায় ১ টাকা ৯০ পয়সায়।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ভ্যানগার্ড এ এম এল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড ৪.৬৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৪.৫৮ শতাংশ, তাল্লু স্পিনিং মিলস্‌ ৪.৩৫ শতাংশ, অ্যাপোলো ইস্পাত ৩.৫৭ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং ৩.৫৭ শতাংশ, ডেফোডিল কম্পিউটারস ৩.৫৪ শতাংশ এবং খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ৩.৫১ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *