শনিবার, জুন ১৩, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে ডমিনেজ স্টিল

 সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯২ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর ৫ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি ৪.৪ শতাংশ, দি ইবনে সিনা ৪.০৮ শতাংশ, ডরিন পাওয়ার ৩.৬১ শতাংশ, দি পেনিনসুলা ২.৯৬ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ২.৮৬ শতাংশ, নাভানা ফার্মা ২.৬৭ শতাংশ এবং জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২.৫৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *