বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে বিডি ল্যাম্পস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ৮০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (২ সেপ্টেম্বর) বিডি ল্যাম্পসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৭১ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এমবি ফার্মার শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। আর ৭ দশমিক ৪৮ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে লিবরা ইনফিউশন।

সোমবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, এস্কয়ার নিট, লিন্ডে বিডি, গোল্ডেন হারভেস্ট, ডেল্টা লাইফ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং মুন্নু এগ্রো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *