সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

দুই মিউচুয়াল ফান্ড নো ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠান সমাপ্ত অর্থবছরের ইউনিট হোল্ডারদের কোন লভ্যাংশ দেবেনা অর্থাৎ নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ফান্ড ২টি হচ্ছে-
ইআইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ের ইউনিট হোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
আলচ্য সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (EPU) হয়েছে ১ টাকা ০১ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ২৯ পয়সা।
এছাড়া গত ৩০ জুন, ২০২৪ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ০৪ পয়সা।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি রেকর্ড ডেট নির্ধারণ করেছে ৯ মার্চ, ২০২৫।
ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ের ইউনিট হোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
আলচ্য সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (EPU) হয়েছে ১ টাকা ২৫ পয়সা।
এছাড়া গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮ টাকা ৭৫ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *