শুক্রবার, জুন ৫, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভ

দেড় ঘণ্টায় লেনদেন ১৮৪ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমূখী প্রবণতায় লেনদেন চলছে। তবে ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ১৮৪ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২ জুলাই) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩৫ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ্ সূচক ‘ডিএসইএস’ এবং ডিএস-৩০ সূচক সমান ১ পয়েন্ট করে কমে যথাক্রমে ১৩৭৫ ও ২১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এই সময়ের মধ্যে মোট ১৮৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।

এসময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৫৯টির, কমেছে ১১৮টির। আর অপরিবর্তিত রয়েছে ১৪৯টি কোম্পানির শেয়ার দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *