শনিবার, জুন ১৩, ২০২৬
এক্সক্লুসিভ

দেড় শতাধিক শেয়ারের দরপতন, সূচক কমলো ৮৩ পয়েন্ট

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৬টির শেয়ারদর কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮৩ পয়েন্টের বেশি কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (০৬ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৩ দশমিক ৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৮ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩০ দশমিক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯০ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ২৬ দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৪ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩৬৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১৫ কোটি ৫৫ লাখ টাকা।
আজ ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, দর কমেছে ৫৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *