দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন কমেছে
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে।
সূত্র জানায়, সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স কমেছে ১ দশমিক ৮৪ পয়েন্ট। বর্তমানে সূচক দাঁড়িয়েছে ৬ হাজার ২৪৩ পয়েন্টে। প্রধান সূচকের পাশাপাশি, ডিএসইএস সূচক এ দিন ১.৮৭ পয়েন্ট কমেছে।
এছাড়া এদিন ডিএসইর আরেকটি সূচক ডিএস-৩০ কমেছে ৮ দশমিক ৭৩ পয়েন্ট।
ডিএসইতে আজ মোট ৪৪৬ কোটি ০২ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩৫ কোটি ৯৮ লাখ টাকা।
আজ দেশের প্রধান পুঁজিবাজারে মোট ৩০০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫২টি কোম্পানির শেয়ার দর আজ অপরিবর্তিত রয়েছে। ৬৭টি কোম্পানি তাদের দর বাড়িয়েছে। বাকি ৮১টি কোম্পানির শেয়ার দর আজ কমেছে।
