মূল্য সংবেদনশীল তথ্য নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজের
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে, শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণ তারা জানে না।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় ডিএসই এ নোটিশ দেয়। জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ২৮ টাকা ৮০ পয়সা। ১১ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ৫২ টাকা ২০ পয়সা। অর্থাৎ ১৮ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ২৩ টাকা ৪০ পয়সা।
ডিএসই কর্তৃপক্ষ এই হার বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে।
