বুধবার, জুন ২৪, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে প্রভাতী ইন্স্যুরেন্সের

বুধবার (২৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে।

সূত্র মতে, সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। যা গত বছর একই সময়ে আয় ছিলো ৫৪ পয়সা।

হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪ পয়সা। আগের বছর ছিলো ১ টাকা ৯৩ পয়সা।

গত ৩০ জুন,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৮ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *