বুধবার, এপ্রিল ২২, ২০২৬
এক্সক্লুসিভ

পরিস্থিতি বিবেচনায় ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হবে: বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজার সংশ্লিষ্টদের কিছু অংশ বেশ কিছু দিন ধরে ফ্লোর প্রাইস প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে বিদ্যমান ফ্লোর প্রাইসের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভা করেছে।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টিপারপাস হলে ডিএসই ব্রোকাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) পরিচালনা পর্ষদ সদস্যদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএসএস’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

জানা গেছে, সংশ্লিষ্টরা সবাই ফ্লোর প্রাইস প্রত্যাহারের বিষয়ে নিজেদের মতামত দিয়েছে। তবে ঠিক কোন পদ্ধতিতে ফ্লোর প্রাইস প্রত্যাহার হবে সে বিষয়ে কমিশন চূড়ান্ত কোনো দিকনির্দেশনা দেয়নি। তবে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর দ্রুত সময়ের মধ্যে শেয়ারবাজার পরিস্থিতি বুঝে ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *