বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

পুঁজিবাজারে একদিনে ফু-ওয়াং ফুডের অর্ধশত কোটি টাকার শেয়ার লেনদেন

দেশের পুঁজিবাজারে একদিনে অর্ধশত কোটি টাকার বেশি মূল্যের ফু-ওয়াং ফুড লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার (১৩ সেপ্টেম্বর) ডিএসইতে ফু-ওয়াং ফুডের ১ কোটি ৩৭ লাখ ৫৪ হাজার ৭৬৩টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের বাজার মূল্য ছিল ৫০ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার টাকা। কোম্পানিটি আজ ডিএসইতে সর্বোচ্চ শেয়ার পরিবর্তনের সাথে শীর্ষে রয়েছে।

লেনদেনে দ্বিতীয় স্থানে, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার আজ বিক্রি হয়েছে। তৃতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৫০ লাখ টাকার।

সিভিও পেট্রো কেমিক্যালের শেয়ার আজ লেনদেন হয়েছে ২২ কোটি ২২ লাখ টাকার। ইউনিক হোটেলের লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ১৯ কোটি ২০ লাখ টাকা। এদিন ইস্টার্ন হাউজিংয়ে ১৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এছাড়াও, মিরাকল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স বুধবার ডিএসইতে লেনদেন হওয়া শীর্ষ দশে জায়গা করে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *