পুঁজিবাজারে গত ৩১ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্য সূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে। সেই সঙ্গে ৩১ কার্যদিবসে সর্বোচ্চ লেনদেন হয়েছে টাকার অঙ্কে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ বেড়েছে ৯ দশমিক ১৬ পয়েন্ট। বর্তমানে সূচক দাঁড়িয়েছে ৬,৩১৬ পয়েন্টে।
একই সময়ে ‘ডিএস ৩০’ সূচক ০.৭১ পয়েন্ট এবং ডিএসইস’ সূচক ০.০৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ২,২২৫ এবং ১৩৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে আজ ৭৩৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে ২৩ জুলাই সর্বোচ্চ লেনদেন হয়েছিল ৭৪৬ কোটি ১৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৪০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ৮৯টি কোম্পানির দাম বেড়েছে। কমেছে ৬৮টি কোম্পানির দর এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
