বুধবার, জুলাই ২২, ২০২৬
আজকের সংবাদ

পুঁজিবাজারে সূচকের সাথে বেড়েছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে এদিন টাকায় লেনদেনের পরিমাণ বেড়েছে। এছাড়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ১ দশমিক ০২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচক দাঁড়িয়েছে 6,283 পয়েন্টে। সেই সঙ্গে ‘ডিএসইএস’ সূচক ০.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে।

এদিন ডিএসইর অপর সূচক ‘ডিএসই-৩০’ ৩ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৩৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৪৫০ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৪১ কোটি ২৭ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ২৮৭টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪০টি কোম্পানির শেয়ার দর আজ অপরিবর্তিত রয়েছে। কমেছে ৭৮টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে ৬৯টি কোম্পানির দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *