পুঁজিবাজারে স্পট মার্কেটে যাচ্ছে চার কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪টি কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামী রোববার (৫ নভেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে।
কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, মতিন স্পিনিং, মাইডাস ফাইন্যান্স ও অ্যাপেক্স ট্যানারি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সোমবার (৬ নভেম্বর) কোম্পানিগুলোর স্পট মার্কেটের লেনদেন শেষ হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ নভেম্বর।
আর রেকর্ড ডেটের কারণে ওই দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
