শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজারের ‘অস্বাভাবিক’ পতন তদন্তে বিএসইসির কমিটি গঠন

দেশের পুঁজিবাজারে নজিরবিহীন দরপতন চলছে। প্রতিদিনই শেয়ারের দর হারাচ্ছে তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানি। গত কিছুদিন ধরে দেশের পুঁজিবাজারে সূচকের ব্যাপক পতন হচ্ছে। এ পতনকে অস্বাভাবিক মনে করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এবিষয়ে তদন্ত করার জন্য কমিটি গঠন করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা
রোববার (২৭ অক্টোবর) বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারের এমন পতন হওয়াকে অস্বাভাবিক এবং সন্দেহজনক বলে মনে করছে কমিশন। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থে পতনের বিষয়ে তদন্ত করা প্রয়োজন বলেও মনে করছে নিয়ন্ত্রক সংস্থা। এজন্য ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটিতে যারা রয়েছেন- বিএসইসির এডিশনাল ডিরেক্টর মোহাম্মদ সামসুর রহমান, বিএসইসির ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ ওরিসুল হাসান রিফাত, ডিএসইর সহকারী মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান এবং সিডিবিএলের সহকারী মহাব্যবস্থাপক কাজী মিনহাজ উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *