বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
অর্থনীতি

রেমিট্যান্সের প্রতি ডলারের বিপরীতে প্রবাসীরা পাবেন ১১২ টাকা

এখন থেকে প্রবাসীরা সরাসরি ব্যাংকের মাধ্যমে প্রেরিত রেমিট্যান্সের প্রতি ডলারের বিপরীতে প্রণোদনাসহ সর্বোচ্চ ১১২ টাকা ২৪ পয়সা পাবেন। এতে আপনি ব্যাংক থেকে পাবেন ১০৯ টাকা ৫০পয়সা। আর সরকার থেকে প্রণোদনা পাবেন আড়াই শতাংশ ২ টাকা ৭৪ পয়সা।

রবিবার (৩ সেপ্টেম্বর) থেকে ব্যাংকিং চ্যানেল বা এক্সচেঞ্জ হাউসে জমা করা রেমিট্যান্স ডলারের বিপরীতে সেই হারে টাকা পাওয়া যাবে। ডলারের মূল্য বৃদ্ধির কারণে প্রবাসীরাও রেমিট্যান্সের বিপরীতে অতিরিক্ত অর্থ পাচ্ছেন।

সূত্র জানায়, আগে প্রবাসীরা প্রণোদনাসহ ব্যাংকিং চ্যানেলে পাঠানো প্রতি ডলারের জন্য ১১১ টাকা ৭২ পয়সা পেতেন। এর মধ্যে তিনি প্রতি ডলার ১০৯ টাকা এবং প্রণোদনা হিসেবে পেয়েছেন ২ টাকা ৭২ পয়সা। সব মিলিয়ে এখন প্রতি ডলারে ৫২ পয়সা বেশি পাবে।

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সরকার ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রেরিত ডলারের বিপরীতে প্রণোদনা হিসেবে অতিরিক্ত আড়াই শতাংশ দিচ্ছে। এর পাশাপাশি ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে প্রবাসীরা বাড়তি টাকা পাচ্ছেন। কিন্তু রেমিট্যান্সের বিপরীতে, দেশের ব্যাংকিং চ্যানেলে ফি মওকুফ করা হলেও বৈদেশিক বিনিময় সংস্থার ফি দিতে হয়। এর বাইরে বিদেশি ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের টাকা পাঠানোর জন্য ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনায় অর্থ ব্যয় করা হচ্ছে। এ কারণে বিদেশ থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর খরচ এখনো সবচেয়ে বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *