রবিবার, আগস্ট ২৩, ২০২৬
কোম্পানি সংবাদ

ফুয়াং ফুড এর কারখানা ছয় মাস বন্ধ রাখবে

গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকা এবং কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফুয়াং ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির কারখানায় আগামী ছয় মাস লে-অফ কার্যকর থাকবে।

রোববার (২৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় কারখানায় লে-অফ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়োজনীয় গ্যাসের চাপ না পাওয়া এবং কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সাময়িকভাবে কারখানার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পর্ষদ।

পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ আগস্ট ২০২৬ থেকে ছয় মাসের জন্য ফুয়াং ফুড ইন্ডাস্ট্রিজের কারখানায় লে-অফ কার্যকর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *