বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
কোম্পানি সংবাদ

বিকন ফার্মাসিউটিক্যালসে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির নতুন কোম্পানি সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অনিন্দ্য সরকার এফসিএস।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সুত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অনিন্দ্য সরকার এফসিএসকে ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে কোম্পানি সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অনিন্দ্য সরকার এফসিএস  দেশের একজন পেশাদার ফেলো চার্টার্ড সেক্রেটারি। তিনি বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসির কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (ICSB) থেকে চার্টার্ড সেক্রেটারি পেশাদার ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এই ইনস্টিটিউটের একজন সম্মানিত ফেলো মেম্বার (FCS) হিসেবে পরিচিতি লাভ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *