বিক্রি করে দিচ্ছেন সব শেয়ার মিরাকল ইন্ডাস্ট্রিজের পরিচালক
সূত্র মতে, মিরাকল ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. ওয়াহিদুজ্জামান চৌধুরীর কাছে কোম্পানিটির ১০ লাখ শেয়ার রয়েছে। তিনি তাঁর কাছে থাকা সব শেয়ারই বিক্রি করে দেবেন। আর এসব শেয়ার কিনবে মিরাকল ইন্ডাস্ট্রিজেরই কর্পোরেট শেয়ারহোল্ডার মেহমুদ ইক্যুইটিজ লিমিটেড।
শেয়ারবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন পরিচালক তাঁর সব শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। সোমবার (১৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ সোমবারের মধ্যেই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে এসব শেয়ার বিক্রি করবেন ওয়াহিদুজ্জামান চৌধুরী।
