বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

বুধবার থেকে নতুন সময়সূচিতে চলবে ব্যাংক

সরকার সরকারি অফিসের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে। এরসঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বুধবার থেকে নতুন সময়সূচিতে চলবে ব্যাংকের লেনদেনও।

নতুন সময়সূচি অনুযায়ি আগামীকাল (১৯ জুন) ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার ব্যাংকগুলোর থাকবে সাপ্তাহিক ছুটি।

এতদিন ব্যাংক লেনদেন হ‌য়ে‌ছিল সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা এবং ব্যাংকগুলোর অফিস চলে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সেই হিসাবে ব্যাংক লেনদেন আধা ঘণ্টা ও অফিস এক ঘণ্টা বেশি সময় চলবে। এর আগে গত ৯ জুন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

ওই আদেশে বলা হয়, সরকার ঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশন না দেয়া পর্যন্ত ১৯ জুন থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক কার্যক্রম পরিচালিত হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

এদি‌কে পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিকসহ টানা পাঁচ দিনের ছু‌টি শেষ হচ্ছে মঙ্গলবার (১৮ জুন)। বুধবার (১৯ জুন) খুলছে অফিস-আদালত, স‌ঙ্গে খুল‌ছে ব্যাংক বিমা ও শেয়ারবাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *