বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

বেক্সিমকোর লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৪১ পয়সা লোকসান হয়েছে। আগের বছর ৭ টাকা ৯২ পয়সা আয় হয়েছিল।Real estate investment
আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *