সোমবার, এপ্রিল ২০, ২০২৬
কোম্পানি সংবাদ

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্পোরেট চুক্তি স্বাক্ষর

সম্প্রতি বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল এর মধ্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্পোরেট চুক্তি
স্বাক্ষরিত হয়। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এম এম মনিরুল আলম এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর পক্ষে হাসপাতালের নির্বাহী পরিচালক আ.ন.ম. তাজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে কর্পোরেট চুক্তিতে স্বাক্ষর করেন। এই কর্পোরেট চুক্তির আওতায় বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর স্বাস্থ্য বীমার পলিসি গ্রাহকগণ ক্যাশলেস সুবিধা ও সকল পলিসি গ্রাহক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও তাঁদের পোষ্যগণ সকল ধরনের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ মূল্যছাড় পাবেন।

কর্পোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, দাবি ও হাসপাতাল নেটওয়ার্ক বিভাগের প্রধান ও সিনিয়র
ভাইস প্রেসিডেন্ট মোঃ আনিসুর রহমান (সুমন) এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল এর চিফ অপারেটিং অফিসার মোঃ নাসির উদ্দিন, মার্কেটিং বিভাগের প্রধান মোঃ হাদিউল করিম খান এবং এক্সিকিউটিভ-কর্পোরেট মোঃ রাইসুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *