লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে সর্বোচ্চ লেনদেন হওয়া কোম্পানির তালিকায় শীর্ষস্থান দখল করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। দিনভর কোম্পানিটির ২৭ কোটি ১২ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার হাতবদল হয়ে
বাজার তথ্য অনুযায়ী, লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড। এদিন কোম্পানিটির মোট ২৫ কোটি ২৩ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে, এনসিসি ব্যাংক পিএলসি ২৩ কোটি ৬১ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে।
ডিএসইর লেনদেনের শীর্ষ দশে স্থান পাওয়া অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড (আরডি ফুড), জেনেক্স ইনফোসিস পিএলসি এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
দিনভর বিভিন্ন খাতের কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের ফলে বাজারে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে, যার মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজ সবচেয়ে বেশি বিনিয়োগ আকর্ষণ করে শীর্ষস্থান অর্জন করেছে।
