বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৯ অক্টোবর) কোম্পানিটির ২১ কোটি ৯০ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি। কোম্পানিটির ১৯ কোটি ১৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রহিমা ফুডের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৮৮ লাখ ১১ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার, রবি আজিয়াটা, সামিট এলায়েন্স পোর্ট, ওরিয়ন ইনফিউশন এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *