বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

বোনাস লভ্যাংশে সম্মতি পায়নি আইসিবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেড ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি আলোচ্য বছরে ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২.৫ শতাংশ বোনাস। আর বাকী ২.৫ শতাংশ নগদ।

আগামী ২৯ ডিসেম্বর কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এটা শুধু নগদ লভ্যাংশের জন্য প্রযোয্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *