মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
কোম্পানি সংবাদ

বোনাস লভ্যাংশে সম্মতি পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের

সূত্র মতে, কোম্পানিটি আলোচ্য বছরে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩ শতাংশ বোনাস।

পুঁজিবাজারে তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের গত ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত হিসাববছরের ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির বোনাস লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ ৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *