বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
আজকের সংবাদ

ব্যাংক এশিয়া বন্ডের কুপন রেট ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া ১ম পারপেচুয়াল বন্ডের অর্ধ বার্ষিক কুপন হার (Coupon Rate) তথা সুদের হার ঘোষণা করা হয়েছে। ব্যাংকটির বন্ডধারীদেরকে ১০ শতাংশ হারে সুদ দেওয়া হবে।
আজ রোববার (২১ জুন) রাজধানীর গুলশানে বন্ডটির ট্রাস্টি ইউসিবি ইনভেস্টমেন্টের কার্যালয়ে অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের এ হার অনুমোদন করা হয়।
ব্যাংক এশিয়া সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আগামী ২৮ জুন’২৬ থেকে ২৭ ডিসেম্বর’২৬ পর্যন্ত সময়ের জন্য আলোচিত হারে রিটার্ন পাবেন ব্যাংক এশিয়া পারপেচুয়াল বন্ডের ইউনিটধারীরা। এটি এই বন্ডের ৬ষ্ঠ ধাপের কুপন। আগামী ২৮ ডিসেম্বর বন্ডধারীদের মধ্যে কুপনের টাকা বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *