শনিবার, জুন ২০, ২০২৬
আজকের সংবাদ

ব্লক মার্কেটে লেনদেন ৫৭ কোটি টাকার

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫৭ কোটি ১ লাখ ৩৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৭ জুন) কোম্পানিগুলোর ১ কোটি ৯২ লাখ ৪৯ হাজার ৯৪৮ টি শেয়ার ১০৬ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৭ কোটি ১ লাখ ৩৩ হাজার টাকা
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি প্রাইম ব্যাংকের ৩০ কোটি ৬৩ লাখ টাকার, দ্বিতীয় স্থানে ডমিনেজের ২ কোটি ৬৭ লাখ টাকার ও তৃতীয় স্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *