বুধবার, জুন ১০, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে চার কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৯১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৬৬ কোটি ৭১ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে- ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, সী পার্ল রিসোর্ট, বেক্সিমকো এবং একমি পেস্টিসাইডস লিমিটেড। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৬৩ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৪.৪১ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৮২ লাখ ৩০ হাজার, সী পার্ল রিসোর্টের ৭ কোটি ৮৯ লাখ ৪৯ হাজার, বেক্সিমকোর ৭ কোটি ৮ লাখ ৯১ হাজার এবং একমি পেস্টিসাইডের ৪ কোটি ৮৩ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- একমি ল্যাবরটরিজের ৪ কোটি ৭৮ লাখ ২১ হাজার, ওরিয়ন ফার্মার ৩ কোটি ৩১ লাখ ১৬ হাজার, খান ব্রাদার্সের ২ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার, প্রাইম ব্যাংকের ২ কোটি ২ লাখ ৯২ হাজার, সোনালী পেপারের ১ কোটি ৭১ লাখ ১৯ হাজার এবং বীচ হ্যাচারি লিমিটেডের ১ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *