বুধবার, এপ্রিল ২২, ২০২৬
আজকের সংবাদ

ব্লকে ৩৯ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন

সূত্র মতে, বৃহস্পতিবার (২০ জুলাই) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটির আজ ৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৭ লাখ ৩৬ হাজার ৯০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৯ কোটি ৯৫ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা রেনেটার ৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন।

এছাড়া, আজ ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম ১ কোটি ৪৯ লাখ, আলহাজ টেক্সটাইল ১ কোটি ৬৩ লাখ, ইসলামিক ফিন্যান্স ১ কোটি ২ লাখ, কেডিএস এক্সেসরিজ ২ কোটি ২২ লাখ, সী পার্ল বীচ ১ কোটি ৫ লাখ ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *