বুধবার, জুন ১০, ২০২৬
এক্সক্লুসিভ

মঙ্গলবার দর বেড়েছে সেরা ১০ শেয়ার

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০২ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৪টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ১৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। যার ফলে ডিএসইর দর বেড়েছে সেরা তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

দর বেড়েছে সেরা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮ টাকা ১০ পয়সা বা ৭.৮৩ শতাংশ।

আর ১৭ টাকা ২০ পয়সা বা ৪.৯৩ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

এদিন ডিএসইতে দর বাড়ার সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- দেশবন্ধু পলিমার, ক্রিস্টাল ইন্সুরেন্স, লিব্রা ইনফিউশন, আরামিট সিমেন্ট, ইউনিয়ন ক্যাপিটাল, রূপালী ইন্সুরেন্স এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *