সোমবার, অক্টোবর ৫, ২০২৬
বীমা

মাদকবিরোধী কর্মকাণ্ডে পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন

মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ ও অবৈধ পাচারবিরোধী কার্যক্রমে সফল কর্মসূচির জন্য পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি প্রথম পুরস্কারে ভূষিত হয়েছে।

আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হাসান মারুফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বৈদেশিক কূটনীতিক, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাদকবিরোধী কার্যক্রম এবং ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে মানববন্ধন ও র‌্যালিতে সফলভাবে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসিকে প্রথম পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছ থেকে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী ক্রেস্ট গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *