সোমবার, অক্টোবর ৫, ২০২৬
বীমা

তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন নিয়ে বসছে তাকাফুল ইসলামী

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

এর আগে, সর্বশেষ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৭৮ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *