সোমবার, অক্টোবর ৫, ২০২৬
কোম্পানি সংবাদ

এপেক্স স্পিনিং-ফুডসের ২০% করে নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স গ্রুপের দুই কোম্পানি এপেক্স স্পিনিং ও এপেক্স ফুডস ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২০ শতাংশ করে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এপেক্স স্পিনিং

এপেক্স স্পিনিং লিমিটেড ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ১৭ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২০ টাকা ৪৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২২ টাকা ১৫ পয়সা।

৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৮১ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ নভেম্বর ২০২৬ সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ঘোষিত লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে ২৭ অক্টোবর ২০২৬ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এপেক্স ফুডস

এপেক্স ফুডস লিমিটেড ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ২১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৪১ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬৪ টাকা ৮৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ঋণাত্মক ৫৯ টাকা ১৬ পয়সা।

৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪১ টাকা ৯৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ নভেম্বর ২০২৬ বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ঘোষিত লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে ২৭ অক্টোবর ২০২৬ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *