বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

দ্বিতীয় প্রান্তিকে লোকসান কমেছে ওয়ের্স্টান মেরিন শিপইয়ার্ড

তালিকাভুক্ত ওয়ের্স্টান মেরিন শিপইয়ার্ড লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২২-এ শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, কোম্পানিটি ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি ০.৯ পয়সা লোকসান করেছে। গত বছরের একই সময়ের মধ্যে ১০ পয়সা লোকসান হয়েছে।

হিসাব বছরের প্রথম দুই প্রান্তিকে অর্থাৎ ৬ মাসে (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) কোম্পানির লোকসান হয়েছে ০৬ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছে ০৮ পয়সা।

সমাপ্ত তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ১৯ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *