শেয়ার প্রতি ১১০ শতাংশ লভ্যাংশ দেবে সোনালী আঁশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি পর্যালোচনাধীন বছরের জন্য বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ১১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং বাকি ১০০ শতাংশ বোনাস লভ্যাংশ।
রোববার (৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ০৬ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৯৬ পয়সা।
৩০ জুন, ২০২৩-এ শেষ হওয়া আর্থিক বছর শেষে, কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১১৮ টাকা ১৪ পয়সা। এছাড়া অর্থবছর শেষে কোম্পানিটির নগদ প্রবাহ দাঁড়িয়েছে ১৬৯৩ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।
