সোমবার, অক্টোবর ৫, ২০২৬
কোম্পানি সংবাদ

ডিএসইর পরিদর্শনে সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানায় উৎপাদন বন্ধ

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ অবস্থায় পাওয়া গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের একটি পরিদর্শক দল সরেজমিনে পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, রবিবার (৪ অক্টোবর) ডিএসইর পরিদর্শক দল কোম্পানিটির কারখানা প্রাঙ্গণে গিয়ে উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ দেখতে পায়।

এ সময় কারখানায় কোনো ধরনের স্বাভাবিক উৎপাদন বা কার্যক্রম চলমান ছিল না বলে জানা গেছে। তবে কী কারণে কারখানা বন্ধ রয়েছে, সে বিষয়ে কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *