মালিবাগে নতুন ঠিকানায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়
পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তাদের প্রধান কার্যালয়ের ঠিকানা পরিবর্তন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এখন থেকে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের কার্যক্রম নতুন ঠিকানা থেকে পরিচালিত হবে। নতুন ঠিকানা: ৬৮/বি, ডিআইটি রোড, মালিবাগ, ঢাকা-১২১৯।
এর আগে কোম্পানিটির প্রধান কার্যালয় ছিল রূপালী বীমা ভবন, ৭ রাজউক এভিনিউ, ঢাকা-১০০০ ঠিকানায়।
