বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
কোম্পানি সংবাদ

মালেক স্পিনিংয়ের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস পিএলসি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৯৩ পয়সা।

আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ৪১ পয়সা। ফলে আগের বছরের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৪৮ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১১ টাকা ৬১ পয়সা।

আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ৩৮ পয়সা। সে হিসাবে কোম্পানিটির নগদ প্রবাহ বেড়েছে ৩ টাকা ২৩ পয়সা।

২০২৬ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৭ টাকা ৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *