শুক্রবার, জুন ৫, ২০২৬
আজকের সংবাদ

মেঘনা ব্যাংকের চেয়ারপারসন এবং ভাইস চেয়ারম্যানকে উজ্জ্বল সাফল্যে অভিনন্দন

সম্প্রতি, মেঘনা ব্যাংকের চেয়ারপারসন এবং প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (অর্থ) উজমা চৌধুরী ২০২৫ সালের বাংলাদেশ সি–স্যুট অ্যাওয়ার্ডস-এ “চিফ ফাইন্যান্স অফিসার (সিএফও)/ ফাইন্যান্স ডিরেক্টর অব দ্য ইয়ার ২০২৫”  ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছেন।

এই মর্যাদাপূর্ণ পুরস্কার তাঁর আর্থিক শাসনব্যবস্থা, কৌশলগত পরিকল্পনা এবং প্রতিষ্ঠানের আর্থিক কাঠামোকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে তাঁর অসাধারণ নেতৃত্ব ও দক্ষতার প্রতিফলন।

এছাড়া, মেঘনা ব্যাংক পিএলসি অভিনন্দন জানাচ্ছে ব্যাংকের ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ-কে। তিনি বাংলাদেশে ফেডারেশন অব সেন্ট ক্রিস্টোফার অ্যান্ড নেভিস-এর অনরারি কনস্যুলেট প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে অনরারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন। এই অর্জন আন্তর্জাতিক সম্পর্ক,  কূটনৈতিক সংযোগ এবং দেশের ভাবমূর্তিকে আরও সমৃদ্ধ করবে।

উক্ত, অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের সম্মানিত পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব), উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *