রিল্যায়েন্স ওয়ান এর নগদ লভ্যাংশ বিতরণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত রিল্যায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কীম অফ রিল্যায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ইউনিটধারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ফান্ডটির ইউনিটধারীরা প্রতি ইউনিটের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পাবেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ১৫ পয়সা। ২০২৬ সালের ৩০ জুন বাজারদরে ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১১ টাকা ৬২ পয়সা।
