বুধবার, জুলাই ২৯, ২০২৬
এক্সক্লুসিভ

রোববার দর কমেছে সেরা ১০ শেয়ার

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৪ জানুয়ারি) দেশের প্রধান পূঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৯টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৭০ পয়সা বা ৯.৩৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ার দর কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৭.৭৩ শতাংশ।

আর ১ টাকা ৯০ পয়সা বা ৬.৯৮ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফাস ফাইন্যান্স, অলিম্পিক এক্সেসরিজ, স্ট্যান্ডার্ড সিরামিক, শামপুর সুগার মিলস, রূপালী ব্যাংক, ফু ওয়াং ফুড এবং ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফ্যাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *