বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ফাইন ফুডস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৯ নভেম্বর) ফাইন ফুডসে ২১ কোটি ৫৭ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ০৫ লাখ ১০ হাজার টাকার। আর ১৫ কোটি ০৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে যমুনা ব্যাংক পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইসলামী ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অগ্নি সিস্টেমস, সামিট এলায়েন্স, বেক্সিমকো ফার্মা, সিটি ইন্স্যুরেন্স এবং গ্রামীণফোন লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *