সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সোমবার (২৫ নভেম্বর) বিএসসির ১৪ কোটি ৮৭ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাভেলোর আজ ১৩ কোটি ১৮ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১০ কোটি ০৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বিচ হ্যাচারি।
সোমবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইসিবি, মিডল্যান্ড ব্যাংক, সোনালী আঁশ, অগ্নি সিস্টেমস, ফাইন ফুডস, ফারইস্ট নিটিং এবং ব্রাক ব্যাংক পিএলসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *